কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ এএম

ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের দুই দিন পর সাম্মত আলী (৬৯) নামের এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চকঢাকিয়া কান্দা গ্রামে নিজ বাড়ির পেছনের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাত ১০টার দিকে গ্রামের একটি মসজিদে ওয়াজ মাহফিল শুনতে বাড়ি থেকে বের হন সাম্মত আলী। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শনিবার সকালে বাড়ির পেছনের ডোবার জঙ্গলের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের ছেলে আবদুর রহমান জানান, প্রতিবেশী আজিজুল হক ও তার স্বজনদের সঙ্গে জমি নিয়ে সাম্মত আলীর দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলছিল। সম্প্রতি ওই মামলায় তার বাবার পক্ষে আদালতের রায় হয়। এ বিরোধের জেরে তার বাবাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন পরিবারের সদস্যরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত