সরকারি বাসা বরাদ্দপ্রাপ্তদের মধ্যে যারা ওই বাসা ভাড়া দিয়েছেন, তাদের চলতি মাসেই বাসা খালি করার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংশোধিত নোটিসে বলা হয়, অত্র বিভাগের কোটাভুক্ত বাসা বরাদ্দ কমিটির ৯ নভেম্বরের সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কোনো বাসা/ফ্ল্যাটের বরাদ্দপ্রাপ্তরা তাদের বাসা বা ফ্ল্যাটের সম্পূর্ণ বা আংশিক ভাড়া দিতে পারবেন না। যারা ইতিমধ্যে সাবলেট বা ভাড়া দিয়েছেন, তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে অবশ্যই বাসা থেকে অপসারণ করে বরাদ্দ বাসায় বসবাস করতে হবে।
এর আগে গত ২৯ অক্টোবর সরকারি আবাসন পরিদপ্তর গণবিজ্ঞপ্তি দিয়ে ৩১ অক্টোবরের মধ্যে বাসা খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল।