অচেতন অবস্থায় রাবি ছাত্র উদ্ধার

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ এএম

নিখোঁজের দুই দিন পর নাটোরের বড়াইগ্রামের একটি ধানক্ষেত থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নিখোঁজ শিক্ষার্থী মো. হৃদয় আলীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের শিবপুর বিলের একটি ধানক্ষেত থেকে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করেন। উদ্ধারের পর শ্বাসকষ্ট ও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পুলিশের সহায়তায় তাকে বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) ভর্তি করা হয়েছে।

মো. হৃদয় আলী বিশ্ববিদ্যালয়ের আগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ঠাকুরগাঁওয়ে। তিনি বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বিনোদপুরের ম-লের মোড় এলাকার ‘ম-ল ম্যানশন’ নামের একটি মেসে থাকেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, বর্তমানে হৃদয়ের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও মানসিক অবস্থা স্বাভাবিক নয়।

এদিকে নিখোঁজের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি কালো ব্যাগ নিয়ে মেস থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত