মানবতাবিরোধী অপরাধ: গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হলো আমুসহ ৬ জনকে 

পাশাপাশি মামলার অপর আসামি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে বিচারের মুখোমুখি হতে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। প্রসিকিউশনপক্ষের আরজির ওপর শুনানি নিয়ে আজ রবিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নের্তৃত্বে গঠিত ট্রাইব্যুনাল এসব আদেশ দেয়।

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৫:০২ পিএম

গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নের্তৃত্বাধীন ১৪ দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমুসহ ৬ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ২।

পাশাপাশি মামলার অপর আসামি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে বিচারের মুখোমুখি হতে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। প্রসিকিউশনপক্ষের আরজির ওপর শুনানি নিয়ে আজ রবিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নের্তৃত্বে গঠিত ট্রাইব্যুনাল এসব আদেশ দেয়। 

যাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন- সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান, ড. আব্দুর রাজ্জাক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক সাবেক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। গত ২ নভেম্বর সাত আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। পরে ৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।  

প্রসিকিউশন জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে সুপিরিয়র রেসপন্সিবিলিটি বা শীর্ষ নেতৃত্বের দায়ের অভিযোগ আনা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় চৌদ্দ দলের সভায় উপস্থিত থেকে আসামিরা গণহত্যার রাজনৈতিক সিদ্ধান্ত ও কারফিউ দিয়ে গণহত্যার পরিকল্পনার সাথেও যুক্ত ছিলেন। আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহারের সিদ্ধান্তেও তারা ভ‚মিকা রেখেছেন। 

সর্বশেষ সর্বাধিক পঠিত