কৈলাসের মতো রহস্যময় পর্বত পৃথিবীতে নেই। তিব্বতের পশ্চিম অংশে অবস্থিত কৈলাস পর্বত ধর্মীয় গুরুত্ব, খাড়া পিরামিডসদৃশ আকৃতি এবং আজও চূড়ায় আরোহণ না করার কারণে রহস্যময় হিসেবে পরিচিত। এর উচ্চতা ২১,৭৭৮ ফুট। ধর্মীয় শ্রদ্ধা ও নিষেধাজ্ঞার কারণে আজ পর্যন্ত পর্বতের চূড়ায় কেউ আরোহণ করেনি। সনাতন ধর্মে এটি শিবের বাসস্থান, বৌদ্ধ ধর্মে চক্রসম্ভারের সঙ্গে যুক্ত, জৈন ধর্মে ঋষভনাথের নির্বাণস্থল এবং বন ধর্মে এটি পবিত্র কেন্দ্র হিসেবে মান্য করা হয়। এর আশপাশ থেকে সিন্ধু ও ব্রহ্মপুত্র নদের উৎপত্তি। কাছে মিঠাপানির মানস সরোবর এবং লবণাক্ত রাক্ষসতাল হ্রদ। সনাতন ধর্মের মানুষরা মনে করেন, কৈলাস পর্বতের শৃঙ্গ মহাদেবের নিভৃত আবাস। বৌদ্ধদের কাছে কৈলাস পর্বত সৃষ্টির প্রাণকেন্দ্র। তিব্বতের বন ধর্মের অনুসারীরা মনে করেন, কৈলাস শৃঙ্গ তাদের আকাশ দেবতা সিপাইমেনের আবাস। জৈন ধর্মের অনুসারীদের কাছেও এটি পবিত্র। কারণ প্রথম তীর্থঙ্কর ঋষভদেব নির্বাণ লাভ করেছিলেন এই পর্বতে। সনাতন, বৌদ্ধ, জৈন ও বন ধর্মে কৈলাস শৃঙ্গে পা রাখা নিষিদ্ধ। কারণ কৈলাস শৃঙ্গে পা রাখার অর্থ, কোটি কোটি মানুষের বিশ্বাসকে পদদলিত করা। তবু ঊনবিংশ শতাব্দীর শেষ ও বিংশ শতাব্দীর শুরুতে কয়েকজন ইউরোপীয় পর্বতারোহী বিক্ষিপ্তভাবে কৈলাস শৃঙ্গে আরোহণের চেষ্টা করেছিলেন। শিখরের দিকে এগিয়ে যেতে দেখা গিয়েছিল তাদের। এরপর কেউ ফিরে আসেননি। সরকারি নিষেধাজ্ঞার কারণে পায়ে হেঁটে কৈলাস শৃঙ্গ আরোহণ সম্ভব নয়। দুর্গম পথ ও ধর্মীয় নিষেধাজ্ঞা থাকলেও, কিছু মানুষ এ বিষয়ে যথেষ্ট কৌতূহলী। যদিও এই পথে যথেষ্ট ঝুঁকি রয়েছে।
কৈলাস পর্বত চূড়ায় কেন পা রাখা নিষেধ
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৩ এএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৩ এএম
কৈলাস পর্বত চূড়ায় কেন পা রাখা নিষেধ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০