ঘড়ির কাঁটায় ৫টা ৩০, অগ্রহায়ণ মাস, কুয়াশার চাদরে ঢাকা পথ। এর মধ্যেই আমরা ছুটে চলছি। ও বলাই হলো নাÑ আমরা যাচ্ছি খেজুরের রসের সন্ধানে। সন্ধান পেয়েছি খেজুরের রস বিক্রির। সিলেট শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে কান্দিগাও ইউনিয়নে একটি এতিমখানায় বিক্রি করা হয় খেজুরের রস। যেহেতু এই পথে আসা হয়নি তাই পথের মধ্যে আমাদের গাড়ি থামিয়ে আমরা সঠিক পথে আছি কি না জানতে চাইলাম। দূর থেকে দেখতে পেলাম খেজুর গাছের। গন্তব্যের কাছে এসে যে দৃশ্য দেখলাম ফজরের আজানের আগেই প্রাইভেটকার, মোটরবাইক, সিএনজি অটোরিকশা করে শতাধিক মানুষ এসে হাজির এতিমখানার পাশে। কিছুদিন ধরে কাকডাকা ভোর থেকে এই এতিমখানার আশপাশে ভিড় করছেন মানুষজন। সবাই আসছেন খেজুরের রস খেতে। গাড়ি থেকে নেমে আমরা পায়ে হেঁটে এগিয়ে গেলাম। গ্রামীণ মেঠোপথ আর খেজুরগাছের সারির সেই মুগ্ধতা ভাষায় বর্ণনা করার চেষ্টা নেহায়েতই বৃথা। প্রকৃতির তৈরি খেজুর গাছের সাম্রাজ্য, যা চোখে দেখেও বিশ্বাস করা কঠিন। চোখ ভরে গেল খেজুর গাছের সারি আর রসের ঠিলা দেখে। দোয়েল, বুলবুলি, শালিকসহ নানা রকম পাখি রসের চুঙ্গিতে বসে রস খাচ্ছে আর উড়াল দিচ্ছে, মৌমাছিরা উড়ে বেড়াচ্ছে। মুগ্ধতা কাটিয়ে ক্যামেরা বের করি, এ যেন সীমার মধ্যে অসীম ধরার প্রয়াস। গাছি মো. ইমান আলীর গাছ থেকে রসের হাঁড়ি নামাতে দেরি হয় কিন্তু হাঁড়ি শেষ হতে দেরি হয় না। সকাল ৭টার মধ্যে শেষ হয়ে যায় রসের হাঁড়ি। সদর উপজেলার জাঙ্গাইল টুকেরবাজার এলাকায় গত বছর সেপ্টেম্বর মাসে দারুল আয়তাম হালিমাতুস সাদিয়া (রা.) এতিমখানার কার্যক্রম শুরু হয়। এরপরই এতিমখানার দায়িত্বরতরা খেজুর গাছসহ অন্য গাছগুলোর পরিচর্যা শুরু করেন। এতিমখানার কাজে লাগানোর জন্য গাছগুলো থেকে রস নিয়ে গুড় বানানোর চিন্তা করেন তারা। ইমান আলী নামের একজন গাছিকে চুক্তিভিত্তিক চাকরি দিয়েছেন এতিমখানার কর্তৃপক্ষ। গাছি ইমান আলী জানান, এখানে ৬৩টি খেজুরগাছ আছে। এর মধ্যে ৫৫টি গাছ থেকে রস সংগ্রহ করেন। শিক্ষার্থীদের রস খাইয়ে বাকি রস দিয়ে গুড় তৈরি শুরু করেন। প্রতিদিন প্রায় ১০০ লিটার রস পাওয়া যায়। সব গাছ থেকে প্রতিদিন রস সংগ্রহ করা হয় না। একটি গাছ থেকে দুদিন বিরতি দিয়ে রস সংগ্রহ করা হয়। যে গাছ দুর্বল হয়ে যায় সে গাছ থেকে রস সংগ্রহ বন্ধ করে দেন গাছি। মাটির হাঁড়ি ও প্লাস্টিকের বোতল দিয়ে গাছ থেকে রস সংগ্রহ করা হয়। প্রতি গ্লাস খেজুরের রস ১০ টাকা ও প্রতি লিটার খেজুরের রস ৫০ টাকায় বিক্রি করা হয়। আমরা টাটকা খেজুরের রসের স্বাদ পেলাম। এক কথায় অসাধারণ স্বাদ। একটু রোদ বাড়তে আমরা বাড়ির পথে পা বাড়ালাম। প্রতি গ্লাস খেজুরের রস ১০ টাকা ও প্রতি লিটার খেজুরের রস ৫০ টাকায় বিক্রি করা হয়। আমরা টাটকা খেজুরের রসের স্বাদ পেলাম। এক কথায় অসাধারণ স্বাদ। একটু রোদ বাড়তে আমরা বাড়ির পথে পা বাড়ালাম।
খেজুর রসের সন্ধানে
সুমন্ত গুপ্ত
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০১:২৫ এএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০১:২৫ এএম
খেজুর রসের সন্ধানে
এ সম্পর্কিত আরও পড়ুন
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০