গোপালগঞ্জে নাশকতার ছক, এসআরবির কমান্ডার গ্রেপ্তার

একই সঙ্গে নাশকতায় উসকানিদাতা ও অর্থের জোগানদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে পুলিশের সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানিয়েছে।

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জে নতুন করে নাশকতার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে গোপালগঞ্জসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পুলিশ ও প্রশাসনের ৩০ কর্মকর্তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে।

ইতিমধ্যে তাণ্ডবের সাথে সম্পৃক্ততার অভিযোগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের নতুন ব্যাটেলিয়ান স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ভৈরবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে আটক করেছে ডিবি পুলিশ।

একই সঙ্গে নাশকতায় উসকানিদাতা ও অর্থের জোগানদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে পুলিশের সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানিয়েছে।

গোয়েন্দা সংস্থার বিভিন্ন সূত্রের দাবি, গোপালগঞ্জের সহিংসতায় সম্পৃক্ততার সুনির্দিষ্ট অভিযোগে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের ভৈরব কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গত ২৩ নভেম্বর ভৈরব থেকে আটক করা হয়েছে।

আটকের বিষয়টি প্রথমে অস্বীকার করলেও আজ বুধবার (২৫ নভেম্বর) ব্যাটেলিয়ানের সদর দপ্তর এসআরবি-১১ ও সদর দপ্তর থেকে জানানো হয় তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এসআরবি জানিয়েছেন তার বিরুদ্ধে মামলা করার পর পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এসআরবির সদর দপ্তর থেকে আরও জানানো হয়, গোপালগঞ্জ ও আশপাশের এলাকার বাসিন্দাসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদেরও কঠোর নজরদারিতে রাখা হয়েছে।

অপরদিকে পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িকভাবে ঢাকা রেঞ্জে সংযুক্ত করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যবস্থা এবং যৌথবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।

পুলিশের বিভিন্ন সূত্র থেকে জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ দেশের আট জেলায় ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। 

ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধেও কাজ করছেন বিজিবি সদস্যরা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, গোপালগঞ্জে নাশকতা ঠেকাতে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবি, পুলিশ, আনসার ও এসআরবিসহ যৌথবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। শীর্ষ কর্মকর্তারাও নিয়মিত পরিস্থিতি পরিদর্শন ও তদারকি করছেন টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। থানা দুটি পুড়িয়ে দেওয়ার পর স্থানীয়দের অভিযোগ জানানো ও আইনি সহায়তা পাওয়ার ক্ষেত্রে ভোগান্তি তৈরি হয়েছে বলে জানা গেছে। এ সুযোগে এলাকায় চুরি, ডাকাতি ও লুটতরাজ বেড়েছে বলেও অভিযোগ উঠেছে।

এ পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীকে ধৈর্যের সাথে কাজ করার আহ্বান জানানো হয়, পাশাপাশি শান্তির শৃঙ্খলা নিয়োজিত সকল আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহব্বান জানানো হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত