বিশ্বখ্যাত মাইসোর প্রাসাদ 

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৮ এএম

‘মাইসোর’ বা ‘মহীশূর’ নাম এসেছে মহিষাসুর থেকে। ভারতের কর্নাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরু থেকে ১৩৯ কিলোমিটার দূরে মহীশূর। প্রাসাদটি রাজকীয় ইতিহাস, ইন্দো-সারাসেনিক স্থাপত্যশৈলী এবং দশেরা উৎসবে জাঁকজমকের জন্য বিশ^খ্যাত। পুরাণে রয়েছে, অতীতে মহিষাসুরদের সাম্রাজ্য ছিল এখানে। চামুণ্ডেশ^রী দেবী অসুরদের নিধন করে এখানের অধিবাসীদের রক্ষা করেন। এই স্থানের চামুণ্ডী পাহাড়ের ওপরে চামুণ্ডেশ্বরী দেবীর মন্দির রয়েছে। এশিয়ার অন্যতম পুরনো পরিকল্পিত শহর মহীশূর। বর্তমানে বেঙ্গালুরুর পরে কর্নাটকের সবচেয়ে বড় শহর এটি। এখানে মোট ৭টি ঐতিহাসিক প্রাসাদ রয়েছে যার মধ্যে মাইসোর প্রাসাদ সবচেয়ে বিখ্যাত। ১৭৯৯ সালে টিপু সুলতানের পতনের পর, ওয়াডিয়ার রাজা তৃতীয় কৃষ্ণরাজ ওয়াডিয়ারকে সিংহাসনে পুনঃপ্রতিষ্ঠিত করা হয় এবং একই স্থানে কাঠের প্রাসাদ নির্মিত হয়। ১৮৯৭ সালে রাজকন্যা জয়লক্ষম্মণির বিয়ে উৎসবের সময় আগুন লেগে কাঠের প্রাসাদের প্রায় এক-পঞ্চমাংশ সম্পূর্ণ পুড়ে যায়। এর ফলে দরবার হল, অস্ত্রাগার, সংস্কৃত গ্রন্থাগার এবং সংগীত কক্ষ ছাই হয়ে যায়। এতে আটজন প্রাণ হারান। ওয়াডিয়ার বংশের রাজারা প্রায় ৫০০ বছর মহীশূর শাসন করছেন। এত বছর ধরে খুব কম রাজবংশ শাসন ক্ষমতায় থেকেছে। প্রাসাদটির নির্মাণ কাজ শুরু ১৮৮৭ সালে এবং শেষ হয় ১৯১২ সালে। দশেরা উৎসবে এখানে ৭৫০ কেজির স্বর্ণমণ্ডপের মিছিল এবং উৎসবের সময় প্রায় ৯৭,০০০ বৈদ্যুতিক বাতি জ¦লে। তখন প্রাসাদকে স্বর্ণোজ্জ্বল প্রাসাদ বলে মনে হয়। প্রতি বছর বিশে^র বিভিন্ন দেশ থেকে প্রচুর পর্যটক এখানে  বেড়াতে আসেন। ভবনটিতে ১৪৫ ফুট উচ্চতার মার্বেল গম্বুজ এবং মূলত ৩ তলা এবং বর্গাকারে ৫ তলা টাওয়ার রয়েছে। এর স্বত্বাধিকারী কর্নাটক সরকার ও প্রাসাদটি ওয়াডিয়ার রাজবংশের বাসভবন নামে পরিচিত। 

সর্বশেষ সর্বাধিক পঠিত