দৈনন্দিন প্রয়োজনে প্রতিদিনই আমরা কোথাও না কোথাও গিয়ে কেনাকাটা করে থাকি। অনেক ভোগান্তির পর দেখা গেল সেখানে গিয়ে দেখলেন সেখানকার দোকানপাট বন্ধ রয়েছে। তখন সারা দিনের ব্যস্ততার মধ্যে আপনার গুরুত্বপূর্ণ সময়ই নষ্ট হবে, কাজের কাজ কিছুই হবে না। তাই আগেই জেনে নিন বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
দোকানপাট বন্ধ থাকবে
মোহাম্মাদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, মিরপুর স্টেডিয়াম, চিড়িয়াখানা, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাজাহানপুর, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরারপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলি, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, রমনা শিশু পার্ক, নিউমার্কেট ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং হাইকোর্ট ভবন এলাকার দোকানপাট আজ বন্ধ থাকবে।
এ ছাড়া মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, টাউন হল মার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, শাহ আলী সুপার মার্কেট, কর্ণফুলী গার্ডেন সিটি, পীর ইয়ামেনি মার্কেট, পল্টন সুপার মার্কেট ও গুলিস্তান কমপ্লেক্স বন্ধের আওতায় রয়েছে।