ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক আইনজীবী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১ টা ১৭ মিনিটে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে।
এ সময় আদালতপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত আইনজীবী মো. নয়নকে চিকিৎসার জন্য ন্যাশনাল হাসপাতালে ভতি করা হয়েছে। এ ঘটনায় উপস্থিত আইনজীবী ও স্থানীয়রা দেলোয়ার হোসেন নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
ডিএমপির প্রসিকিউশনের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেছেন, বিস্ফোরণ ঘটানোর সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে প্রায়োজনীয় আইন গত ব্যবস্থা নেয়া হবে।
গত ৯ নভেম্বর বিকাল ৫টা ২০ মিনিটের দিকে ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখান থেকে দুইজনকে ধরে পুলিশে দেয় জনতা। পরদিন সূত্রাপুর থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধীসহ বিস্ফোরক আইনে মামলা করেন। পরে আরও কয়েকজনকে এ মামলায় গ্রেপ্তার করা হয়।