গাজীপুরে রিসোর্টে বিদেশি মদসহ গ্রেপ্তার ২

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৩ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে বিলাসবহুল একটি রিসোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন বরিশালের গৌরনদী উপজেলার বার্থি এলাকার সোহাগ লস্কর (২৭), পেশায় তুর্য টেক্সটাইল লিমিটেডের প্রডাকশন ম্যানেজার এবং নরসিংদীর শিবপুর উপজেলার মানিকদি এলাকার তাওহিদুল ইসলাম (৩৬), তিনি পেশায় দি রয়েনা রিসোর্টের ফ্রন্ট ডেস্ক ম্যানেজার।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, শুক্রবার বিকেলে কালিয়াকৈর উপজেলার দি রয়েনা রিসোর্টে অভিযান চালানো হয়। এসময় হোটেল থেকে ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে এঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) কালিয়াকৈর ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. এমদাদুল মিঠুন বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল্লাহিল বাকি বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি নিয়মিত মামলা করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত