ঝিঁঝি পোকা বা শিকাডা প্রকৃতির বিস্ময়কর প্রাণীদের মধ্যে একটি। মূলত গাছপালা ও মাটির নিচে তারা বাস করে। তীক্ষè শব্দ, ছদ্মবেশ এবং বিচিত্র জীবনচক্রের জন্য এরা পরিচিত। প্রতি বছর চৈত্র-বৈশাখ মাসে সন্ধ্যার সময় গাছের ডালে তীব্র ঝিঁঝি পোকার ডাক শোনা যায়। এই ডাক মূলত পুরুষ শিকাডার কণ্ঠস্বর। রাত জেগে তারা সঙ্গিনীকে ডেকে আকর্ষণ করে। নারী শিকাডা ডাকতে পারে না। ফলে ঝিঁঝি পোকার পরিচয় মূলত কণ্ঠস্বরের মাধ্যমে। একে দুটি পর্যায়ে ভাগ করা যায় মাটির নিচে ও মুক্ত আলোয় জীবন। পৃথিবীতে তাদের হাজারো প্রজাতি রয়েছে। প্রজাতিভেদে এরা ১৩-১৭ বছর মাটির নিচে কাটায়। কিন্তু তখনও তারা সক্রিয় থাকে এবং গাছের শিকড় থেকে রস শোষণ করে বড় হয়। শিকাডা মাটির ওপরের অংশে জীবাণু এবং পুষ্টি সরবরাহ করে মাটিকে উর্বর করে। ডিম ফুটে নিম্ফ বের হওয়ার পর তারা মাটির গভীরে চলে যায় এবং ধীরে ধীরে বিকশিত হয়। সাধারণত এরা কামড়ায় না, বরং পাখি ও অন্যান্য প্রাণীর খাদ্যচক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাধারণত ২ ইঞ্চি লম্বা, কালো চেহারা, কমলা ডানা ও লাল চোখের এই পোকাদের ছয় পা। এদের ডাক ১০০ ডেসিবেল পর্যন্ত শব্দ তৈরি করতে পারে। মাটির তাপমাত্রা বাড়লে তারা একসঙ্গে মাটি ফুঁড়ে বাইরে আসে। এরপর খোলস বদলে পূর্ণাঙ্গ রূপ নেয় এবং প্রজনন শেষে কয়েক সপ্তাহের মধ্যে মারা যায়। শিকাডার জীবনচক্র প্রমাণ করে, প্রকৃতি কত বিচিত্র ও রহস্যময়।
মাটির নিচে ১৭ বছর থাকে ঝিঁঝি পোকা
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩২ এএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩২ এএম
মাটির নিচে ১৭ বছর থাকে ঝিঁঝি পোকা
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০