১৯৭১ সালে বাংলাদেশে এসেছিলেন লতা মঙ্গেশকর

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০২:২৯ পিএম

তারেক মাসুদের প্রামাণ্যচিত্র ‘মুক্তির গান’-এ আমরা দেখেছি বাংলাদেশের শিল্পীরা কীভাবে মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা হয়ে ওঠেছিলেন। তেমনই মুক্তিযুদ্ধ শেষে বাংলাদেশের বিভিন্ন স্থানে গান পরিবেশন করেছিলেন সদ্য প্রয়াত সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। সদ্য স্বাধীন দেশের মানুষের মনে জাগা উদ্দীপনায় যা নতুন দ্যোতনা তৈরি করে।

সেই কথা লতা মঙ্গেশকর টুইটারে স্মরণ করেছিলেন ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর। যেখানে এসেছিল তার সফরসঙ্গী সুনীল দত্তর কথাও।

১৯৭১ সালে অজন্তা শিল্পীগোষ্ঠীর সঙ্গে বাংলাদেশে আসেন কথা।

এ বিষয়ে তিনি লেখেন, ‘নমস্কার। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শেষ হতেই আমি সুনীল দত্তের গ্রুপের সঙ্গে বাংলাদেশ গিয়ে অনেক কার্যক্রমে অংশ নিয়েছিলাম। সে সময়ে সেনাবাহিনীর উড়োজাহাজে করে সব জায়গায় গিয়েছিলাম।’

মুক্তিযুদ্ধ চলাকালে আশা ভোসলে, কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, মোহাম্মদ রফি, মান্না দে, সলিল চৌধুরীর মতো ভারতীয় সংগীতশিল্পীরাও বাংলাদেশের পাশে দাাঁড়ান।

এ ছাড়া ১৯৭২ সালে মমতাজ আলী ‘রক্তাক্ত বাংলা’ ছবিতে কন্ঠ দেন লতা মঙ্গেশকর। মুক্তিযুদ্ধভিত্তিক একটি চলচ্চিত্রে সলিল চৌধুরী সুরে লতার ‘ও দাদাভাই মূর্তি বানাও’ গানটি এখনো জনপ্রিয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত