লতা মঙ্গেশকরের সেরা দশ হিন্দি গান

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৩ পিএম

উপমহাদেশের কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর আর নেই। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রবিবার সকালে ৯২ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন ‘সুর সম্রাজ্ঞী’।

সাত দশকেরও বেশি সময়ের সংগীত ক্যারিয়ারে ২৫ হাজারেরও বেশি গান করেছেন তিনি। ১৯৪০-এর দশকে মাত্র ১৩ বছর বয়সে ক্যারিয়ার শুরু লতার। এরপর একের পর এক উপহার দিয়েছেন অসংখ্য শ্রোতাপ্রিয় ও হিট গান।

গান করেছেন হাজারেরও বেশি হিন্দি ফিল্মে। এছাড়া ভারতের আঞ্চলিক ও বিদেশি মিলিয়ে ৩৬টি ভাষায় গান করেছেন তিনি। তার থেকে এই ‘সুরের রানি’র সেরা দশ হিন্দি গান বাছাই করা নিঃসন্দেহে কঠিন কাজ। তবে শ্রোতাপ্রিয়তা, সুরের মাধুর্য-বৈচিত্র্যতা ও গায়কির ওপর ভিত্তি করে তেমন এক তালিকায় করা হলো পাঠকদের উদ্দেশ্যে—

১. তুজে দেখা তো ইয়ে জানা সানাম (ছবি: দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে)

২. হটোঁ মেঁ এইসে বাত (ছবি: জুয়েল থিফ)

৩. আজ ফির জিনে কি তামান্না (ছবি: গাইড)

৪. পিয়া তোসে (গাইড)

৫. কোরা কাগজ থা ইয়ে মান মেরা (ছবি: আরাধনা)

৬. মেরা সায়া সাত হোগা (ছবি: মেরা সায়া)

৭. আপ কি নাজরোন নে সামঝে (ছবি: আনপধ)

৮. জিয়া জালে (ছবি: দিল সে)

৯. লাগ যা গালে (ছবি: ও কৌন থি?)

১০. কাভি খুশি কাভি গাম (ছবি: কাভি খুশি কাভি গাম)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত