রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে চার হাজারেরও বেশি দোকান। ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশিরভাগ দোকানি দোকান থেকে কিছুই বের করতে পারেননি। সব হারিয়ে এখন শুধুই কাঁদছেন তারা। ব্যবসায়ীদের আহাজারিতে ভারী চারপাশের পরিবেশ। ছবিতে দেখানো বঙ্গবাজারের আগুন।
পুড়ছে ব্যবসায়ীদের সারা জীবনের স্বপ্ন
জীবন বাজি রেখে মালামাল সরাচ্ছেন ব্যবসায়ীরা
আগুনে সব হারিয়ে আহাজারি করছেন এক ব্যবসায়ী
মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে উৎসুক মানুষের ভীড়
ঈদের পোশাক আগুনে পুড়ে ছাই
সেনাবাহিনীর সদস্যরা উৎসুক জনতাকে সরিয়ে দিতে কাজ করছে
দেশের অন্যতম বৃহৎ কাপড়ের মার্কেট বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এক ক্ষুদে বার্তায় জানানো হয়েছে।
এর আগে, মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আর ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে সেনা, নৌ ও বিমান বাহিনী। পরে বিজিবিও যোগ দেয়।
