বাজেট নিয়ে দেশ রূপান্তরের গোলটেবিল বৈঠক শুরু

আপডেট : ২১ জুন ২০২৩, ০৩:৩১ পিএম

দেশ রূপান্তর-ইউনিয়ন ব্যাংকের ‘কেমন বাজেট পেলাম’ শীর্ষক গোলটেবিল বৈঠক শুরু হয়েছে। বুধবার (২১ জুন) দুপুরে রাজধানীর বাংলামোটরে দেশ রূপান্তরের সেমিনার কক্ষে বৈঠকটি শুরু হয়।

বর্তমানে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সচেতন প্রতিটি নাগরিক। এর মধ্যেই পাস হতে চলেছে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। বৈঠকে বাজেট বাস্তবায়ন, ঘাটতি অর্থায়ন, মূল্যস্ফীতি, বেসরকারি খাত, বিনিয়োগ, কর্মসংস্থান, জ্বালানি সংক্রান্ত বিষয়গুলো প্রাধান্য পাবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম এম আকাশ, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন।

আরও উপস্থিত রয়েছেন রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) পরিচালক ড. ফেরদৌসী বেগম,বাংলাদেশ অ্যাগ্রো কেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএএমএ) সভাপতি কৃষিবিদ কে এস এম মোস্তাফিজুর রহমান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) সভাপতি শমী কায়সার প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত