এবারের বাজেট ব্যতিক্রমী: অধ্যাপক আকাশ

আপডেট : ২১ জুন ২০২৩, ০৬:২০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এন এম আকাশ বলেন,এবারের বাজেটটা খুবই চ্যালেঞ্জিং। আমি জানিনা,সরকার কতটা বুঝতে পেরেছে। আমাদের সবাইকে বুঝতে হবে এটা অনেকগুলো বছরের মধ্যে ব্যতিক্রমী একটা পরিস্থিতি।

যেসব কারণে এবারের বাজেটকে ব্যতিক্রমী বলে এন এম আকাশ মনে করেন তা হলো- গত ১১ বছরের মধ্যে এবার জিডিপির হার সবচেয়ে কম। মূল্যস্ফীতি ১০ বছরে যা ছিল, তার চেয়ে বেশি। বৈদেশিক রিজার্ভ ৭ বছরে যা ছিল তার কম। শহরাঞ্চলে আয় বৈষম্য সর্বোচ্চ।

দেশ রূপান্তরের বিজনেস ডেস্কের প্রধান আলতাফ মাসুদের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এতে আরও অংশ নেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম এম আকাশ, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন।

আরও অংশ নেন রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন, বাংলাদেশ অ্যাগ্রো কেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএএমএ) সভাপতি কৃষিবিদ কে এস এম মোস্তাফিজুর রহমান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) সভাপতি শমী কায়সার প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত