উইন্ডিজ ‘এ’ দল আসছে মে মাসে

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১২:৫৪ এএম

আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে উইন্ডিজ ‘এ’ দল। সফরে ক্যারিবিয়রা খেলবে তিনটি চার দিনের ম্যাচ, খেলাগুলো হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। গতকাল বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান জালাল ইউনুস সাংবাদিককদের এ তথ্য জানিয়েছেন। জুন মাসে আফগানিস্তানের বিপক্ষে দুটো টেস্ট খেলবে বাংলাদেশ, সেই ম্যাচ দুটোও সিলেটেই হওয়ার জোরালো সম্ভাবনা। ঘরের মাঠে ওই দুই টেস্ট খেলার আগে ক্যারিবিয়দের সঙ্গে তিনটি চার দিনের ম্যাচ খেলে নিজেদের শাণিয়ে নিতে চায় বাংলাদেশ।

৯ মে বাংলাদেশে পা রাখবে ক্যারিবিয় দল। ১২ মে সিলেটে শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। গত বছর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার আগেও দেশের মাটিতে ভারত ‘এ’ দলের বিপক্ষে দুটো চার দিনের ম্যাচ খেলেছিল ‘এ’ দল।

সর্বশেষ সর্বাধিক পঠিত