আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে জোর প্রচারে নেমেছে আওয়ামী লীগ। অন্যদিকে নেতাকর্মীদের ওপর হামলা-মামলা ও পুলিশি হয়রানির অভিযোগ তুলে বিএনপি সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছে। সীতাকুণ্ড উপজেলার সঙ্গে নগরীর আকবর শাহ ও পাহাড়তলী থানার কিছু অংশ নিয়ে এই আসন।
এবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য দিদারুল আলম। ধানের শীষে লড়ছেন উপজেলা কৃষক দলের সভাপতি ইসহাক কাদের চৌধুরী। তিনি বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বড় ভাই।
প্রতীক বরাদ্দের পর থেকেই আনুষ্ঠানিক প্রচার, মিছিল, কর্মিসভা ও মতবিনিময় সভা করছেন নৌকার প্রার্থী দিদারুল আলম। পাশাপাশি কেন্দ্রভিত্তিক কমিটি গঠন করছেন। গতকাল বুধবার তিনি বলেন, সীতাকুণ্ড ছিল ‘নরককু-’, আমরা করেছি ‘শান্তিকু-’। আবার সুযোগ পেলে সীতাকু-কে মডেল উপশহর হিসেবে গড়ে তোলা হবে বলে জানান দিদারুল।
