আটক ২ লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর এলাকার আকাশে ড্রোন ওড়ার ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। ড্রোন দেখা যাওয়ার পর গত বুধবার থেকে বিমানবন্দরের কার্যক্রমে অচলাবস্থা দেখা দেয়। হামলা পরিস্থিতি মোকাবিলার আগাম সতর্কতা হিসেবে গ্যাটউইকে সেনা মোতায়েনও করা হয়েছিল। আটকের শিকার দুজনের পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ।
×
