যুবরাজ তালালের মৃত্যুতে আরব নেতাদের শোক

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ১১:৪০ পিএম

সৌদি আরবের যুবরাজ তালাল বিন আব্দুল আজিজের মৃত্যুতে শোক জানিয়েছেন আরব দেশগুলোর নেতারা। গত শনিবার ৮৭ বছর বয়সী যুবরাজের মৃত্যু হয়। গতকাল রোববার রিয়াদে তালালের জানাজা পড়ানো হয় বলে জানিয়েছে সৌদি গেজেট।

তালালের মৃত্যুতে শোক জানান সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। এখন পর্যন্ত শোক জানিয়েছেন জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ, ওমানের সুলতান কাবুস বিন সাঈদ, কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত