রানীশংকৈল উপজেলা ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা আটক

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ০৩:১২ পিএম

নাশকতা মামলায় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমান আটক হয়েছে।

সোমবার বেলা ১২টায় রানীশংকৈল বন্দর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান।

আটক মিজানুর রহমানের বাড়ি ওই উপজেলার ভান্ডারা গ্রামে। তার বিরুদ্ধে নাশকতার মামলা আছে বলে জানান ওসি আব্দুল মান্নান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত