অনেকের কাছে ক্ষমতা অক্সিজেনের মতো : মোদি

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ১০:৩২ পিএম

কিছু মানুষ দুই অথবা পাঁচ বছরের জন্য ক্ষমতার বাইরে থাকলেও ক্ষমতা তাদের কাছে অক্সিজেনের মতো। গতকাল সোমবার এক অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

দেশটির সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির ৯৪তম জন্মবার্ষিকী পালন অনুষ্ঠানে ১০০ রুপির একটি স্মারক মুদ্রা উদ্বোধনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, প্রয়াত এই নেতা তার রাজনৈতিক জীবনের অধিকাংশ সময়ই বিরোধী দলে কাটিয়েছেন। কিন্তু তিনি সব সময়ই দেশ এবং জনগণের কথা ভাবতেন।

মোদি আরো বলেন, ‘আজকে রাজনীতির মাঠের অবস্থা এমন, কেউ দুই অথবা পাঁচ বছর ক্ষমতার বাইরে থাকলে অস্থির হয়ে যায়। কিছু মানুষের জন্য ক্ষমতা অক্সিজেনের মতো। তারা এ ছাড়া বাঁচতে পারে না।’ পরে মোদির এই বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রীর টুইট অ্যাকাউন্ট থেকেও একই বক্তব্য দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত