২০০৪ সালের ২৬ ডিসেম্বর ভারত সাগরে সৃষ্ট ভূমিকম্প ও সুনামিতে প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষ মারা যায়। ভারত সাগরের পার্শ্ববর্তী বেশ কয়েকটি দেশ সুনামিতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়। ভারতের তামিলনাড়–, অন্ধ্রপ্রদেশ ও কেরালায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তখন। গতকাল মঙ্গলবার ভারতের চেন্নাইয়ের পাত্তিনাপাক্কাম সমুদ্রসৈকতে সুনামিতে নিহতদের স্মরণে বিপুলসংখ্যক মানুষ সমবেত হয়। এ সময় তারা প্লেটের মধ্যে ফুল নিয়ে নিহতের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। সূত্র : এএফপি
×
