পাকিস্তানকে যুদ্ধজাহাজ দেবে চীন

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ১১:৪৭ পিএম

পাকিস্তানের নৌবাহিনীর জন্য একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ নির্মাণ করছে চীন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, দুই দেশের মধ্যকার স্বাক্ষরিত দ্বিপক্ষীয় অস্ত্র চুক্তির আওতায় বেইজিংয়ের কাছে চারটি যুদ্ধজাহাজ চেয়েছিল ইসলামাবাদ। এরই পদক্ষেপ হিসেবে প্রথম যুদ্ধজাহাজ নির্মাণ শুরু করেছে চীন।

চায়না ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, ভারত সাগরে কৌশলগত অবস্থান দৃঢ় করার জন্যই বেইজিং পাকিস্তানকে অত্যাধুনিক যুদ্ধজাহাজ তৈরি করে দিচ্ছে। নির্মাণাধীন জাহাজটিতে চীনা নৌবাহিনীর অত্যাধুনিক গাইডেড মিসাইল ফ্রিগেটের নতুন সংস্করণ হতে যাচ্ছে।

আধুনিক সমরাস্ত্র সজ্জিত ও শনাক্তকরণ ব্যবস্থাসম্পন্ন নতুন এ যুদ্ধজাহাজ বিমান, সাবমেরিন ও অন্যান্য জাহাজের আক্রমণ প্রতিরোধে সক্ষম বলে জানিয়েছে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত জাহাজনির্মাতা প্রতিষ্ঠান সিএসএসসি। জাহাজটি কোন ধরনের হতে যাচ্ছে সিএসএসসি তা সুনির্দিষ্টভাবে না জানালেও জাহাজটি সাংহাইয়ের হুডং-ঝোংহুয়া শিপইয়ার্ডে তৈরি করা হচ্ছে বলে জানা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত