অটল থাকুন সিংহ, পূর্ব অভিজ্ঞতা কাজে লাগান বৃষ

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ০৮:৫৫ এএম

মেষ: আজকে বেশ রোমান্টিক আবহে থাকবেন। আশেপাশের সবকিছুই আপনার মনমতোই হবে, বেশ সুখানুভূতি হবে। তবে অতিসুখে খেয়াল রাখবেন দুই পা যাতে ওপরে ওঠে না যায়, এক পা মাটিতেই রাখুন। কাজেকর্মে সততার পরিচয় দিন। বাস্তবতা মেনে নিন।

বৃষ: নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করুন। সময়কে গুরুত্ব দিন। প্রেম ও রোমাঞ্চ নিয়ে নিজের যোগ্যতা প্রকাশ করুন। কর্মস্থলে কিছুটা প্রতিকূল পরিস্থিতির স্বীকার হতে পারেন, পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগান।

মিথুন: দুইটা বিষয় নিয়ে সিদ্ধান্তহীনতায় পড়তে পারেন, কোনটিকে বেছে নিবেন! যা আপনার পরিকল্পনার মধ্যে ছিল এবং আরো দায়িত্বশীল করে তুলবে, সেটিকেই বেছে নিন। প্রিয়জনের কেউ সূক্ষ্ম উপায়ে আপনার সঙ্গে প্রতারণা করতে পারে। খেয়াল রাখবেন সেদিকে।

কর্কট: আজকে কিছুটা উত্তেজিত থাকতে পারেন। সবার সঙ্গে মেজাজ ঠিক রাখুন। যা কিছুই ঘটুক নিজের ওপর স্থির থাকুন ও নিষ্ঠাবান থাকুন। খারাপ সময়ে কাছের কাউরো সহযোগিতা না পেলেও সুসম্পর্ক বজায় রাখুন। একটা সময় ফল মিলবে।

সিংহ: যা কিছুই ঘটুক পৃথিবীতে আনন্দে মাতুন। দুঃখের দিন থেকে সুখের সময়কেই উপভোগ করুন। তবে কেউ আপনার এ সুখের বাধা হয়ে দাঁড়াতে পারে। আত্মবিশ্বাসী হোন, নিজের ওপর অটল থাকুন।

কন্যা: আজকে কর্মস্থলে প্রশংসিত হতে পারেন। ধীরে ধীরে আপনার সমস্যা কাটতে শুরু করেছে। কাজের প্রতি মনোযোগ বাড়ছে আরো। মনে রাখবেন, জীবনকে ঠুনকো হিসেবে নেওয়া উচিত হবে না। এতে আপনার লক্ষ্য থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে পারেন।

তুলা: কথা বলায় সতর্ক হতে হবে। আপনার গ্রহ আপনাকে অন্যদিকে ঠেলতে পারে। তবে নিজের দায়িত্বের প্রতি অবিচল থাকে। একটি দিকেই মনোনিবেশ করুন।

বৃশ্চিক:  দিনে শুরুতেই একবার দেখে নিন, চারপাশে কী চলছে। এরপর বুঝে শুনে কাজ শুরু করুন। তবে সাফল্যে পেতে কেউ আপনাকে পিছনে ফেলতে চাইবে তবে কাজে সমন্বয়হীনতা আপনাকে এগিয়ে রাখবে।  

ধনু: কাজ করতে করতে অনেক হাপিয়ে ওঠেছেন, এবার একটু গা নড়াচড়া দিয়ে ওঠুন। বিশ্রামের দিকে নজর দিন। সঙ্গীর প্রতি মনোযোগী হোন। পরিবারকে সময় দিন।

মকর: সুন্দর পরিকল্পনার কারণে কাজে গতি থাকবে । তবে প্রেমের আভাস পেলে কাজের গতি আঁকড়ে ধরুন। সঙ্গীর প্রতি মনোযোগী হোন। একজন ভাল সঙ্গী জীবনের স্থিরতার জন্য অনেক জরুরি।

কুম্ভ: দিনের শুরুটা ভালো না কাটতে পারে। পরিকল্পনা করে কাজে নামুন। বাস্তবতা বিবেচনা করেই সিদ্ধান্ত নিন। প্রতিটি পদক্ষেপে চিন্তা করে এগুতে হবে। কাজে অবিচল থাকুন।

মীন: শারীরিক সুস্থতার দিকে মনোযোগী হোন। চঞ্চলতা থাকবে কিছুটা। মেজাজ ঠাণ্ডা রাখুন। প্রেমিক-প্রেমিকাদের অভিমান কেটে যাবে। সন্তানদের দিকে খেয়াল রাখুন।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত