রাজধানীতে জাল টাকার কারখানার সন্ধান আটক ২

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ০৫:১১ পিএম

রাজধানীর কদমতলী থানাধীন নতুন রাজাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। এসময় র‌্যাব-১০ সদস্যরা কারখানা থেকে জাল নোটের দুই কারবারিকে পাকড়াও করে বলে জানিয়েছে। 

র‌্যাব-১০ কমান্ডিং অফিসার মেজর আশরাফ দেশ রূপান্তরকে বলেন, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কদমতলী থানাধীন নতুন রাজাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির কারখানার সন্ধান পেয়েছি। সেখান থেকে দেশী ও বিদেশী বিভিন্ন মানের অসংখ্য জাল টাকা উদ্ধার করা হয়েছে।
  
তিনি বলেন, আটককৃত দুই ব্যক্তি সংঘবদ্ধ জাল নোটের কারবারি চক্রের সদস্য। এদের সঙ্গে নিয়ে আরও একাধিক জায়গায় অভিযান পরিচালনা করছি। তাই প্রাথমিকভাবে তাদের নাম-ঠিকানা প্রকাশ করা সম্ভব হচ্ছে না। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত