সাবেক সাংসদ আকবর আলী কারাগারে

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ০১:৫৯ এএম

সিরাজগঞ্জের মুলিবাড়িতে ট্রেনে অগ্নিসংযোগ ও নাশকতার একাধিক মামলার আসামি সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম আকবর আলী গত বুধবার দুপুরে সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেন। সিরাজগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শাহাদৎ হোসেন প্রামাণিক শুনানি শেষে সন্ধ্যায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এম আকবর আলী সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসন থেকে ১৯৯১ ও ২০০১ সালে বিএনপিদলীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও তিনি উপজেলা বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এম আকবর আলীর আইনজীবী অ্যাডভোকেট রফিক সরকার বলেন, এম আকবর আলী ট্রেন পোড়ানো ও নাশকতার অভিযোগে করা ১৩টি মামলায় জামিন আবেদন করে আদালতে আত্মসমর্পণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত