গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী ও শাশুড়ি পলাতক

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ০৪:১৯ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় এলিজা বেগম (৩০) নামে দুই সন্তানের জননী এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ সাপলেজা গ্রামের শ্বশুরবাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। শুক্রবার নিহত গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে।

নিহত গৃহবধূর পরিবারের অভিযোগ, এলিজার স্বামী ও শাশুড়ি মিলে তাকে হত্যা করে মুখে বিষ ঢেলে দিয়ে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচারণা চালায়। এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী ও শাশুড়ি পলাতক। নিহত এলিজা বেগম উপজেলার দক্ষিণ সাপলেজা গ্রামের নির্মাণ শ্রমিক নুর আলম পহল্লান এর স্ত্রী ও উপজেলার হাজীগঞ্জ গ্রামের মজিবর রহমান মুন্সির মেয়ে।

নিহত গৃহবধূর বাবা মজিবর মুন্সি অভিযোগ করেন, পারিবারিক কলহের জের ধরে জামাই নূর আলম তার মেয়েকে প্রায়ই মারধর করত।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাজাহার আমিন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত