আচারের প্যাকেটে করে ইয়াবা পাচারকালে চট্টগ্রাম নগরীর রেলস্টেশন এলাকা থেকে দুই মাদক বিক্রেতাকে আটকের কথা জানিয়েছে র্যাব। গতকাল শনিবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় আট হাজার ৫৬৮ পিস ইয়াবা জব্দ করেন র্যাব সদস্যরা। র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান জানান, ওই দুজন আচারের প্যাকেটে লুকিয়ে কৌশলে ইয়াবা পাচার করছিল। গ্রেপ্তার দুই ইয়াবা বিক্রেতা হলো, মো. আফসার মিয়া (৩০) ও মোহাম্মদ আলগীর (৩০)।
×
