গ্যাবনে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ০৯:৪২ পিএম

কঙ্গোতে রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় পার্শ্ববর্তী দেশ গ্যাবনে সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের আশিজন সেনাসদস্য গ্যাবনে পৌঁছায়। কঙ্গোতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিক এবং কূটনীতিকদের রক্ষার আগাম প্রস্তুতি হিসেবেই এই সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা। গত ৩০ ডিসেম্বর কঙ্গোতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন দুই বছর আগে হওয়ার কথা থাকলেও প্রেসিডেন্ট জোসেফ কাবিলার কারণে তা হয়নি।

এখন পর্যন্ত দেশটির নির্বাচনের ফলাফল প্রকাশ হয়নি। নিরপেক্ষ পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচনের ফলাফলে কারচুপি করতে পারেন জোসেফ কাবিলা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত