পুলিশ কর্মকর্তার স্ত্রীর লাশ উদ্ধার

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ০১:১৪ এএম

রাজধানীর ভাটারা থানার সোলমাইদ এলাকার একটি বাসা থেকে মিনা আক্তার (২৫) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। মিনা ভাটারা থানার এএসআই সোহেল রানার স্ত্রী। গত শুক্রবার রাত ৩টার দিকে ভাটারা থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খান নাগরা গ্রামের শুকুর মাহমুদের মেয়ে মিনা।

ভাটারা থানার এসআই আল-ইমাম রাজন জানান, স্বামী সোহেল রানাকে নিয়ে সোলমাইদ পূর্বপাড়ার আবদুল লতিফের বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকতেন মিনা। তিনি এক সন্তানের মা ছিলেন। ওই বাসার একটি খাটের ওপর থেকে মিনার লাশ উদ্ধার করা হয়। তার গলায় নীলচে কালো ও ফোলা দাগ ছিল। তার স্বামীর কাছে জানতে পেরেছি-মিনা ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই কেবল মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া সম্ভব বলেও জানান এসআই রাজন।

গুলশান অঞ্চলের অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুল আহাদ বলেন, প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত