রাবিতে ভর্তির

অনুমোদন পেল ১৭ বিদেশি শিক্ষার্থী

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১২:৫৬ এএম

চলতি সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তির অনুমোদন পেল ১৭ বিদেশি শিক্ষার্থী। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রাবির রেজিস্ট্রার এম এ বারী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৭ জন বিদেশি শিক্ষার্থীকে রাবিতে ভর্তির অনুমোদন দিয়েছে। তাদের মধ্যে নেপালের ১৩ জন এবং সোমালিয়ার চারজন। আগামী ১৫ জানুয়ারির মধ্যে তাদের ভর্তি নিশ্চিত করতে হবে।

বিদেশি শিক্ষার্থীদের মধ্যে ক্রপসায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে চারজন, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগে ছয়জন, ফার্মেসি বিভাগে দুজন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে দুজন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগে একজন এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগে একজনের ভর্তির অনুমোদন রয়েছে। এর আগে রাবিতে ২০১৪-১৫ সেশনে দুজন, ২০১৫-১৬ সেশনে তিনজন, ২০১৬-১৭ সেশনে ১৪ জন এবং ২০১৭-১৮ সেশনে ১৪ জন বিদেশি শিক্ষার্থী ভর্তি হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত