কিশোরগঞ্জে এসএসসি পরীক্ষার্থী খুন

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ১২:১০ এএম

কিশোরগঞ্জের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে মেহেদী হাসান জয় নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার আউলিয়াপাড়া এলাকার আব্দুল গণি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক বলেন, এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে তারেক নামে একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটক করতে তারা অভিযান অব্যাহত রেখেছে।

তিনি আরও জানান, এক ক্লাস জুনিয়র ছাত্রকে নাম ধরে ডাকতে নিষেধ করার জের ধরে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী মেহেদী হাসান জয়কে (১৬) ছুরিকাঘাতে হত্যার ঘটনাটি ঘটে। এ ঘটনায় এখলাস উদ্দিন (২৬) নামে বিদ্যালয়ের এক শিক্ষকও আহত হন। নিহত মেহেদী হাসান জয় কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি আতকাপাড়া গ্রামের ট্রাকচালক মো. কাঞ্চন মিয়ার ছেলে। তবে মূল অভিযুক্ত বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সাব্বির হোসেন ও তার অপর সহযোগী রিয়েল পলাতক রয়েছে। তাদের আটক করার চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত