ডেজার্ট হিসেবে মিষ্টি দই বেশ জনপ্রিয়। বাজার থেকে কিনে আনার চেয়ে আপনি নিজেই স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করতে পারেন দই। দেখে নিন রেসিপিটি।
উপকরণ:
দুধ- ৭৫০ মিলি
চিনি- ৭ ১/২ টেবিল চামচ
পানি- ১/৪ কাপ
টাটকা দই- ১/২ কাপ
বাদাম- সাজানোর জন্য
প্রস্তুত প্রণালি:
প্রথমে একটা গরম প্যানে দুধ ফুটিয়ে অর্ধেক করে নিন। অন্যদিকে অন্য একটা প্যানে চিনিটা দিন। হালকা আঁচে নাড়তে থাকুন। নাড়াচাড়া করার মধ্যে মাঝে মাঝে গ্যাসটা বন্ধ করুন, আবার চালান। যাতে চিনিটা নিচে না ধরে যায়। বার বার এ রকম করতে করতে এক সময় দেখবেন চিনিটা পুরো গলে গেছে এবং একটা হালকা বাদামি রং ধরবে।
এবার গ্যাসটা পুরো বন্ধ করে পানি দিন। ভালো করে মিশিয়ে একপাশে রেখে দিন। দুধটা অর্ধেক হয়ে গেলে, এবার এতে এই চিনির শিরাপটা ঢেলে দিন। ভালো করে মিশিয়ে গ্যাস থেকে নামিয়ে নিন। ঠান্ডা হতে দিন। মোটামুটি উষ্ণ গরম অবস্থায় এলে দেখুন।
টাটকা টক দইটা এর মধ্যে দিয়ে মেশান। পরিবেশনের জন্য কেনা ছোট মাটির মটকায় এটা এবার ঢেলে নিন। এবার এই মাটির মটকাগুলো অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়িয়ে দিন। ১২ ঘণ্টার জন্য ফ্রিজে রাখুন। পরিবেশনের আগে ফয়েল সরিয়ে ওপরে কুচনো বাদাম দিয়ে সাজিয়ে দিন।
