মাছে দুই ধরনের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। একটি হচ্ছে ই পি এ এবং আরেকটি ডি এইচ এ। সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ডি এইচ এ থাকে। যা রক্ত জমাট বাঁধতে ও দৃষ্টিশক্তি ভালো রাখে। সামুদ্রিক মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের পাশাপাশি ভিটামিন এ এবং ডি প্রচুর পরিমাণে আছে । প্রতিদিন সামুদ্রিক মাছ খেলে শরীরের ডিএইচ এ ফ্যাটি অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পায়। যা স্মৃতি শক্তিবৃদ্ধিতে সাহায্য করে। এ কারণে পরিবারে অ্যালঝাইমার বা ডিমেনশিয়ার মতো রোগের ইতিহাস থাকলে বেশি করে সামুদ্রিক মাছ খাওয়া উচিত।
সামুদ্রিক মাছ খেলে স্নায়ু রোগ হওয়ার ঝুঁকি কমে। হাত-পায়ের অসাড়তা, হঠাৎ ক্লান্তি এবং পেশির কর্মক্ষমতা কমে যাওয়ার মতো রোগ থেকে দূরে থাকা যায়। সামুদ্রিক মাছে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। লো ফ্যাট ডায়েট অনুসরণ করার পাশাপাশি যদি প্রতিদিন সামুদ্রিক মাছ খাওয়া যায়, তাহলে প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায়। নিয়মিত সামুদ্রিক মাছ খেলে হৃদযন্ত্রের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। সেই সঙ্গে স্ট্রেস বা মানসিক চাপের কারণে হৃদযন্ত্রের ক্ষতি হওয়ার আশঙ্কাও কমে।
ঢাকার কোথায় সামুদ্রিক মাছ পাবেন
কারওয়ান বাজারে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের ‘মৎস্য বিতান’ থেকে সামুদ্রিক মাছ কিনতে পারেন। রবি থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল
পাঁচটা পর্যন্ত মাছ বিক্রি হয়। শুক্রবার সকাল নয়টা থেকে সাড়ে ১২টা ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ২টা পর্যন্ত এটি খোলা থাকে। এ ছাড়া প্রতিদিনই মাছ নিয়ে কাভার্ড ভ্যান থেকে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শংকর বাসস্ট্যান্ড, ধানমন্ডি ১৫ ও ৩২ নম্বর সড়কের কাছে মিরপুর সড়কে তাদের কাভার্ড ভ্যানে মাছ বিক্রি হয়। ফোন ৮১৩০৮২৪। এ ছাড়া বিজয় সরণিতে র্যাংগস ভবনের সি ফিশ
সেন্টার থেকে সামুদ্রিক মাছ কিনতে পারবেন। সুপার শপ আগোরা, নন্দন, পিকিউএস, স্বপ্ন থেকেও সামুদ্রিক মাছ পাওয়া যায়। অনলাইন থেকেও সামুদ্রিক মাছ কিনতে পারবেন। https://matinews.com/ www.foodyas.com/BD/Dhaka
ফারহানা ফজল নিশি
পুষ্টিবিদ, আইসিডিডিডিআর’বি
