ইয়েমেনের সেনাঘাঁটিতে হুথি ড্রোন হামলার খবর

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১২:১০ এএম

ইয়েমেনের লাহিজ প্রদেশে সামরিক মহড়ায় হুথি বিদ্রোহীদের ড্রোন হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুথিদের গণমাধ্যম ও স্কাই নিউজ এরাবিয়া। গতকাল বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর আল-আনাদ বিমানঘাঁটিতে এই হামলার ঘটনায় ইয়েমেনের সেনাপ্রধানসহ কয়েক ডজন সামরিক কর্মকর্তা আহত হয়েছেন বলে খবর এসেছে। স্থানীয় হাসপাতালের কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএফপি ছয়জন নিহত হওয়ার খবর দিয়েছে।

২০১৭ সালে হুথি বিদ্রোহীতের নেতা আবদুুল মালিক আল-হুথি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহারের কৌশল ঘোষণা করেন। ২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা দখলের পর পরের বছর মার্চে সৌদি আরব-সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযান শুরুর পর থেকে এই বিদ্রোহী গোষ্ঠী যুদ্ধে লিপ্ত আছে।

অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলের তথ্যচিত্র অনুযায়ী, হুথিরা পাঁচটি ভিন্ন ধরনের ড্রোন মডেল আছে বলে দাবি করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত