নেপালে ‘মাসিক ঘরে’ সন্তানসহ নারীর মৃত্যু

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১২:১৬ এএম

নেপালের পশ্চিমাঞ্চলীয় বাজুরা জেলায় মাসিক ঋতুস্রাবের সময়ের জন্য তৈরি করা একটি কুঁড়েঘরে দুই সন্তানসহ এক নারীর মৃত্যু হয়েছে। গত বুধবার ঘরটিতে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে এএফপির খবরে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় তাদের।

নেপালের অনেক এলাকায় ঋতুমতী নারীকে অপবিত্র বিবেচনা করা হয়। এসব জায়গায় ঋতুস্রাবের সময় নারী ও কিশোরীদের বাড়ির বাইরে কুটিরে থাকতে বাধ্য করা হয়।  যদিও দেশটিতে আইন করে এ ধরনের প্রথা বিলুপ্ত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ‘আমবা বোহারা (৩৫) নামের ওই নারী গত মঙ্গলবার রাতে ১২ ও ৯ বছর বয়সী দুই সন্তানকে নিয়ে ছোট ঘরটিতে ঘুমিয়ে ছিলেন। শীতের দিনে গা গরম রাখতে তারা ঘরে আগুন ধরিয়েছিল। সে আগুন থেকে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত