রাজধানীতে চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারীর ছুরির আঘাতে দুই যুবক আহত হয়েছেন। এরা হলেন মো. মনির হোসেন (২৪) ও মো. সাব্বির (২০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এগারসিন্ধুর ট্রেনের ছাদে এ ঘটনা ঘটে। মনির হোসেন জানান, এগারসিন্ধুর ট্রেনের ছাদে চড়ে গ্রামের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর থেকে ঢাকায় ফিরছিলেন তারা। সন্ধ্যায় ট্রেনটি তেজগাঁও অতিক্রম করার সময় ৪-৫ ছিনতাইকারী তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে কাছে থাকা দুটি মোবাইল ফোনসেট ও টাকা ছিনিয়ে নেয়। পরে কমলাপুর স্টেশনে ট্রেন থামলে যাত্রীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়।
×
