মুন্সীগঞ্জের সিরাজদীখানে কলি বেগম (২৮) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন। মানসিক চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খাসনগর গ্রামে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সিরাজদীখান থানার ওসি ফরিদউদ্দিন বলেন, পারিবারিক কলহের জেরে মানসিক চাপের কারণে কলি আত্মহত্যার পথ বেছে নেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
