গ্রেপ্তার হচ্ছে তুরস্কের শতাধিক সেনা

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১০:৪০ পিএম

যুক্তরাষ্ট্রে থাকা ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সঙ্গে সংযোগ থাকার অভিযোগে শতাধিক সেনা ও সাবেক ক্যাডেটকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে তুরস্ক। গতকাল শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও আইনজীবীরা এ তথ্য জানিয়েছেন।

তুরস্কে ২০১৬ সালে ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার পেছনে ক্রীড়নক হিসেবে দেখা হয় ফেতুল্লাহ গুলেনকে। ওই ঘটনার পর থেকে গুলেন সমর্থকদের সন্ধানে প্রতিনিয়তই অভিযান চালাচ্ছে পুলিশ। তবে রক্তক্ষয়ী ওই অভ্যুত্থানচেষ্টার সঙ্গে নিজের সংযোগ বরাবরই অস্বীকার করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের একসময়ের মিত্র।

ইস্তাম্বুলের প্রধান কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, তারা ৫০ সন্দেহভাজনকে গ্রেপ্তারের আদেশ দিয়েছে। এর মধ্যে ছয়জন সেনা কর্মকর্তা। বাকিরা সামরিক একাডেমির শিক্ষানবিশ, যাদের অভ্যুত্থানচেষ্টার পর বরখাস্ত করা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত