রাঙ্গামাটিতে অর্ধশতাধিক কাঁচাঘর পুড়ে ছাই

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১২:৪৩ পিএম

রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার মসজিদ কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধ শতাধিক কাঁচাঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে ঘরের আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে।

আগুন প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী হয়। রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের চারটি ও কাউখালী এবং কাপ্তাই উপজেলার আরও দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা আগুন নেভানোর কাজে অংশ নেয়।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিদারুল আলম বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ শুরু করি। ৬টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এখনো পর্যন্ত আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত