পানি সন্ত্রাস

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১১:৪১ পিএম

তুরস্কের সঙ্গে কুর্দি জাতিগোষ্ঠীর সংঘর্ষের ইতিহাস দীর্ঘদিনের। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের পরামর্শে গত বছর দেশটির ১২ হাজার বছরের প্রাচীন একটি গ্রামকে পানি দিয়ে ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। হাসানকেফ নামের ওই ছোট গ্রামটিতে যুগ যুগ ধরে কুর্দিরা বাস করছে। লিসু নামে তুরস্কের দ্বিতীয় বৃহত্তম হাইড্রোলিক বাঁধ প্রকল্পের জন্য নির্মিত হচ্ছে একটি কৃত্রিম লেক।

এই বাঁধটি পুরোপুরি চালু হলে লেকের পানিতে ডুবে যাবে প্রাচীন এই জনপদ। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গ্রামটি ডুবে গেলে রাতারাতি গৃহহীন হয়ে যাবে গ্রামটির তিন হাজারেরও বেশি বাসিন্দা। তবে গ্রামটি বন্যার পানিতে ভেসে গেলে গ্রামবাসীদের কোথায় স্থানান্তর করা হবে সে বিষয়ে তুর্কি কর্র্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত নেয়নি। গত বছর গ্রামটির কয়েক শতাব্দী প্রাচীন গোসল ঘরের মতো বেশ কিছু পুরাতাত্ত্বিক নিদর্শন সরিয়ে ফেলা হয়। এরইমধ্যে গ্রামটির বাসিন্দারা সরকারি এমন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত