ফরিদপুরে প্রতারক চক্রের চারজন গ্রেপ্তার

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১২:৫১ এএম

ফরিদপুরে অভিযান চালিয়ে বিকাশ প্রতারকচক্রের চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ সিমকার্ড ও মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। গতকাল রবিবার ভোর রাতে ফরিদপুরের ভাঙ্গা থানার মিয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাকির হোসেন (৩০), কামাল হাওলাদার (২৬), মেহেদী হাসান ফয়সাল (৩০) ও টুলু চৌধুরী (৩২)। র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, ফরিদপুর কোতোয়ালি থানার আশরাফুল ইসলামের অভিযোগের পরিপ্রেক্ষিতে র‌্যাব বিষয়টি তদন্ত করে। তিনি বলেন, প্রতারকচক্রের গ্রেপ্তার সদস্যরা বিকাশের মাধ্যমে ওই ব্যক্তির কাছ থেকে এক লাখ ১১ হাজার ৯৯৭ টাকা প্রতারণা করে নিয়ে যায়।

র‌্যাব জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানির ১১৬টি সিমকার্ড, ২৪টি মোবাইল ফোনসেট ও একটি ট্যাব উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত