লায়ন এয়ার বিমানের দ্বিতীয় ব্ল্যাক বক্স উদ্ধার

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১১:০৭ পিএম

ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের বিধ্বস্ত বিমানের ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর) জাকার্তার নিকটবর্তী সাগর থেকে উদ্ধার হয়েছে বলে জানিয়েছে বিবিসি। গতকাল সোমবার ভোরে দ্বিতীয় ব্ল্যাক বক্সটি উদ্ধার করা হয়। ওইদিনই ইন্দোনেশিয়ার কর্র্তৃপক্ষ সিভিআরটি থেকে তথ্য ডাউনলোড করা শুরু করবে।

দুই মাসেরও বেশি সময় আগে ১৮৯ জন আরোহী নিয়ে উড়োজাহাজটি সাগরে বিধ্বস্ত হয়েছিল। এটি বোয়িং কোম্পানির ৭৩৭ ম্যাক্স জেট বিধ্বস্তের প্রথম ঘটনা এবং ২০১৮ সালের সবচেয়ে প্রাণঘাতী বিমান দুর্ঘটনা। ডাউনলোড করা তথ্য থেকে বিধ্বস্ত উড়োজাহাজটির পাইলটদের শেষ মুহূর্তের কথোপকথন সম্পর্কে জানা যাবে। এর আগে এ ধরনের ডাউনলোড, তথ্য বিশ্লেষণ ও তা রূপান্তর করতে তিন মাসের মতো সময় লেগেছিল বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার পরিবহন নিরাপত্তা কমিটির উপপ্রধান হারিয়ো সাতমিকো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত