অবিচল থাকুন বৃষ, বেড়াতে যেতে পারেন মকর

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ০৮:৫৯ এএম

মেষ: আপনার মন বেশ কল্পনাপ্রবণ। তবে বাস্তবতাকেও গুরুত্ব দিতে হবে। ইতিবাচক চিন্তা আপনাকে এগিয়ে নিবে। নিজের প্রশান্তির দিকে খেয়াল রাখুন।

বৃষ: দিনের শুরুটা ভালো না-ও কাটতে পারে। পরিকল্পনা করে কাজে নামুন। বাস্তবতা বিবেচনা করেই সিদ্ধান্ত নিন। প্রতিটি পদক্ষেপে চিন্তা করে এগোতে হবে। কাজে অবিচল থাকুন।

মিথুন: গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলার জন্য উপযুক্ত দিন। সহজেই অনেক কঠিন সমস্যা মোকাবিলা করার সম্ভাবনা প্রবল। মানুষ আপনাকে বোঝার সুযোগ দিন। মানুষের মধ্যেই আপনার চিন্তার প্রতিফলন দেখবেন।

কর্কট: দারুণ কিছু অভিজ্ঞতা হতে পারে আজকে। স্বপ্ন দেখা ছাড়বেন না কখনো। তবে আবেগ-অনুভূতিতে ভারসাম্য আনতে হবে। মনে রাখবেন, সীমাবদ্ধতার মধ্যেও এগিয়ে যেতে হয় মানুষকে।

সিংহ: যতই ব্যস্ত থাকুন অন্যকে দেওয়া প্রতিশ্রুতির প্রতি খেয়াল রাখুন। ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে কর্মকাণ্ডে জড়ালে ভালো ফল পাবেন। আপনার যোগাযোগ দক্ষতা বেশ ভালো, কাজে অন্যদের সঙ্গে সমন্বয়ও বেশ দারুণ। অতএব আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যায়।

কন্যা: ধীরে ধীরে আপনার সমস্যা কাটতে শুরু করেছে। কাজের প্রতি মনোযোগ বাড়ছে আরও। মনে রাখবেন, জীবনকে ঠুনকো হিসেবে নেওয়া উচিত হবে না। এতে আপনার লক্ষ্য থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে পারেন।

তুলা: সবসময় রাগী মেজাজে থাকলেও আজকে অন্তত হাসুন। এতে অন্যরা সহজে আপনার কাছে আসার সুযোগ পাবে। সবার সঙ্গে সময় কাটিয়ে আনন্দে থাকুন। বন্ধুত্বের সম্পর্ককে গুরুত্ব দিন।

বৃশ্চিক:  নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করুন। সময়কে গুরুত্ব দিন। প্রেম ও রোমাঞ্চ নিয়ে নিজের যোগ্যতা প্রকাশ করুন। কর্মস্থলে কিছুটা প্রতিকূল পরিস্থিতির স্বীকার হতে পারেন, পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগান।

ধনু: সারাদিন বেশ ভালো সময় যাবে। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দদায়ক সময় কাটবে। তবে প্রেমে কিছুটা প্রতিকূল পরিস্থিতিতে পড়তে পারেন। অতএব সেদিকে মনোযোগ বাড়ান।

মকর: প্রাণচাঞ্চল্যে ভরপুর থাকবেন আজকে। শুরুতে কিছুটা খারাপ গেলেও বাকি দিন ভালোই কাটবে। তবে যে কোনো পরিস্থিতিতে সত্যের ওপর অবিচল থাকুন। সন্তানদের সময় দিন। বন্ধুদের সঙ্গে বেড়াতে যেতে পারেন।

কুম্ভ: আজকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। অতএব দিনের শুরু থেকে সঠিক পরিকল্পনা নিয়ে এগোন। আবেগ নিয়ন্ত্রণে রাখুন। সৃজনশীল চিন্তাকে কাজে লাগান।

মীন: সম্পর্কের প্রতি আপনি বরাবরই যত্নশীল। প্রিয়জনের সঙ্গে পরামর্শ করে পরিকল্পনা ঠিক করে নিন। পরিবারের প্রতি সময় বাড়িয়ে দেন আরও। সন্তানের বেড়ে ওঠায় তার বন্ধু হোন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত