ভোলায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ট্রাফিক পুলিশের এএসআই শাহে আলমের স্থায়ী বহিষ্কার দাবি করে গতকাল মঙ্গলবার মানববন্ধন করেন এলাকাবাসী। পুলিশি নির্যাতনের এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। এরপর এএসআই শাহে আলমকে সাময়িক বহিষ্কার করা হয়।
অভিযুক্ত পুলিশ অফিসারকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি প্রত্যাখ্যান করে ভোলা-চরফ্যাশন সড়কের বোরহানউদ্দিন টারমিনাল চত্বরে মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা ওই পুলিশ কর্মকর্তার সাময়িক বরখাস্ত প্রত্যখ্যান করে স্থায়ীভাবে বরখাস্তসহ শাস্তির দাবি জানান।
গত ১৩ জানুয়ারি রাস্তায় ফেলে বোরহানউদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আওলাদ হোসেনকে নির্যাতন করেন ভোলা ট্রাফিক পুলিশের এএসআই শাহে আলম।
