বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর ধর্ষণের শিকার হওয়া পূর্ণিমা রানী শীল একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সদস্য হতে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গতকাল মঙ্গলবার দলটির সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
২০০১ সালের নির্বাচনে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় যাওয়ার পর হিন্দু সম্প্রদায় ও আওয়ামী লীগের সমর্থকদের ওপর নির্যাতনের ঘটনা ঘটে। ওই সময় সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার দেলয়া গ্রামে পূর্ণিমা নির্যাতনের স্বীকার হন। তিনি তখন দশম শ্রেণিতে পড়তেন। সন্ত্রাসীরা বিএনপি-জামায়াত জোটের সমর্থক হিসেবে চিহ্নিত হয়েছিল।
