ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় গতকাল মঙ্গলবার দুপুরে বেনাপোল সীমান্তের শিকড়ী বটতলা এলাকা থেকে নারী ও শিশুসহ আটজনকে আটক করেছে বিজিবি। বিজিবির ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, ভারত থেকে বিপুলসংখ্যক নারী ও শিশু পাচার হয়ে বাংলাদেশে আসছে গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে দুজন মহিলা, পাঁচজন পুরুষ ও এক শিশুকে আটক করা হয়।
×
