খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক মানিক চন্দ্র সাহার ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন পক্ষ থেকে গতকাল মঙ্গলবার বেলা ১০টা ৫০মিনিটে প্রেস চত্বরে শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর বেলা সাড়ে ১১টায়, ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা হয়।এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মকবুল হোসেন মিন্টু, এস এম হাবিব, মো. সাহেব আলী, মো. শাহ আলম, ফারুক আহমেদ, সুবীর রায়, অমল সাহা প্রমুখ।২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেস ক্লাবের অদূরে ছোট মির্জাপুরে ঢোকার রাস্তায় দুষ্কৃতকারীদের বোমা হামলায় ঘটনাস্থলে তিনি নিহত হন।
×
